দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যান চাপায় সৌরভ দাস (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকালে সদর ইউনিয়নের কান্দানিয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ দাস (২২) উপজেলার সদর ইউনিয়নের বরুন গ্রামের রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে এবং উপজেলার খিরাটি বঙ্গতাজ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, রোববার সকালে সৌরভ কাপাসিয়া বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা শেষে একটি যাত্রীবাহী অটোরিকশায় বরুন গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কান্দানিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছলে একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সৌরভ ছিটকে পড়ে যায়। এ সময় কাভার্ডভ্যানটি তাকে আবারও চাপা দেয়।
তাৎক্ষণিক আশপাশের দোকানের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় স্থানীয় লোকজন কাভার্ডভ্যানসহ চালক আব্দুল বাছির (২৮) ও সহযাগী আলমগীর হোসেনকে (২৬) আটক করে পুলিশে খবর দেয়। কাভার্ডভ্যানটি গাজীপুর সদরের ভবানীপুর এলাকা থেকে সুতাবোঝাই করে কাপাসিয়া বাইপাস সড়ক দিয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জানান, কাভার্ডভ্যান চালক ও তার সহযোগী থানায় আটক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি