দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার (১০ ডিসেম্বর) সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহমান।
সভায় জানানো হয়েছে, গত নভেম্বর মাসে বিভিন্ন অপরাধে মোট মামলা হয়েছে ৩৮৮টি। এর মধ্যে খুনের ঘটনা আটটি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২০টি, রাহাজানি-দস্যুতা ৫টি এবং একটি ডাকাতির ঘটনা ঘটেছে। নভেম্বর মাসে মাদকের মোট মামলার সংখ্যা ১৭৮টি।
এছাড়া সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।
সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. জহিরুল ইসলাম সেলিম, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, বীর মুক্তিযোদ্ধা জি এম সেকান্দার, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন সিকদার, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেবি