দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের গুলিতে দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
বিএনপির মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ দমনে ছোড়া গুলিতে মাই টিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী (৩০) ও দেশ টিভির জেলা প্রতিনিধি আমির হামজা (৩০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। রোববার (১০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, দুজন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে আসেন, তারা দুজনই গুলিবিদ্ধ। তাদের চোখ, মুখ ও বুকে বেশ কয়েকটি গুলি লেগেছে।
উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে নির্বিচারে গুলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিকরা। তারা অবিলম্বে দায়ী পুলিশদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
জেবি