দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারসাজি ঠেকাতে চট্টগ্রামের কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন।
রোববার (১০ ডিসেম্বর) নগরীর পাহাড়তলী ও বায়েজিদ ও মিরসরাইয়ে অভিযানগুলো পরিচালিত হয়। অভিযানে মোট ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।
পাহাড়তলী বাজারে অভিযানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা ও টিসিবির তেল বিক্রি ও অনুমোদনহীন রং বিক্রির দায়ে আরেকটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মিরসরাই সদর বাজারে অভিযান চালিয়ে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আগের দিন শনিবার নগরীর চৌমুহনী বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার।
জেবি