দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোর শহরের নিচাবাজার ও তেবাড়িয়া হাটে অভিযান চালিয়ে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীর শহরের নিচাবাজারে প্রথম অভিযান পরিচালনা করেন।
এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে শহরতলীর তেবাড়িয়া হাটে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেন। অভিযানের খবরে হাটের অন্য পেঁয়াজ ব্যবসায়ীরা পালিয়ে যান।
জেবি