দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের কালীগঞ্জের ভোটমারী রেলস্টেশনের কাছে পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। তিন ঘণ্টা পর লালমনিরহাট থেকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি সচল করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় ভোটমারী স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিন বিকল হলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ভোটমারী স্টেশন মাস্টার নুর নবী বলেন, সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ৬৫৬৬ নম্বর কমিউটার ট্রেনটি ভোটমারী স্টেশনের কাছে এলে বিকল হয়ে যায়। পরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে যোগাযোগ করা হলে একটি বিকল্প ইঞ্জিন এসে ট্রেন চলাচল স্বাভাবিক করে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জেবি