দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী সদর উপজেলার যাত্রীবাহী সিএনজি ও মালবাহী পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (১০ ডিসেম্বর) উপজেলার নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের মধ্যম চরউরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফখরুল ইসলাম (৫৫)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলম মিয়ার ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি। জানা গেছে, সকালে সিএনজিতে করে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে নোয়াখালীর সোনাপুর বাজারের উদ্দেশে আসছিলেন ফখরুল ইসলামসহ কয়েকজন যাত্রী। তাদের সিএনজিটি মান্নান নগর চৌরাস্তা পার হয়ে নোয়াখালী ইউনিয়নের মধ্যম চরউরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়েমুচড়ে গিয়ে গুরুতর আহত হন চার যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেবি