দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্যামব্রিয়ান ইনস্টিটিউট অব মর্ডান ল্যাংগুয়েজেসের তত্ত্বাবধানে পরিচালিত দেশের ৪৮৭ জন শিক্ষার্থীকে ক্যামব্রিয়ান অ্যাসেসমেন্ট ইংলিশ সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুক্তমঞ্চে কৃতী মঞ্চে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে এ সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএসপি ক্যামব্রিয়ান অ্যাডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার।
এ সময় তিনি বলেন, আগামীতে এসব শিক্ষার্থীরা ইংরেজিতে আরও বেশি পারদর্শী হয়ে উঠবে এবং বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগে পাবে।
নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সেলিনা রওশন ও মর্ডান ল্যাংগুয়েজেসের প্রধান সাখাওয়াত হোসেসসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় তাদের মতামত তুলে ধরেন। পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষে হয় সার্টিফিকেট কার্যক্রম।
জেবি