দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কবুতর দেখানোর প্রলোভনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদরাসা পড়ুয়া তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলায় ৬০ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তার ওই আসামিকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার আব্দুল বারেক (৬০) সোনারাগাঁ উপজেলার প্রতাবের চর এলাকার আলী আকবর মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলায়। তিনি পেশায় গাড়ি চালক।
মামলায় উল্লেখ করা হয়, নির্যাতনের শিকার ৯ বছরের ওই শিশু তার পরিবারের সঙ্গে প্রতাবের চর এলাকার আলী আকবর মেম্বারের বাড়ির নিচ তলায় ভাড়া থাকে। একই বাড়ির তিন তলায় ভাড়া থাকে আসামি আব্দুল বারেক। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে শিশুটি বাড়ির নিচে খেলা করছিল। এ সময় আব্দুল বারেক তাকে কবুতর দেখানোর কথা বলে বাড়ির তিন তলায় তার রুমে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটিকে বাইরে বের করে দেয়। পরে ওই মাদরাসা পড়ুয়া শিশু বাড়িতে গিয়ে কান্না করতে থাকলে তার মা কর্মস্থল থেকে বাড়িতে ফিরে তাকে কান্নার কারণ জানতে চায়। শিশুটি তার মাকে ধর্ষণের ঘটনাটি খুলে বলে। পরে শিশুটির প্রাথমিক চিকিৎসা শেষে তার মা থানায় মামলা করেন।
আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, মামলার পর উপজেলার মেঘনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আব্দুল বারেককে। পরে শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মহসিনের আদালতে আনা হয়। পরে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জেবি/এইউ