দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নানা বাধা উপেক্ষা করে প্রতিষ্ঠিত হওয়া শরীয়তপুরের ৩১ জয়িতাকে সম্মাননা প্রদান করেছেন জেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
শনিবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পর্যায়ে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, পৌর মেয়র পারভেজ রহমান জন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) জ্যোতি বিকাশ চন্দ্র, মহিলা সংস্থার সভাপতি অ্যাডভোকেট রওশন আরা বেগম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবাল।
জেলাপর্যায়ে শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে রীনা রাণী দাস, অর্থনৈতিক সাফল্যে কামরুন্নাহার, সফল জননী হিসেবে নাজমা খানম, সমাজ উন্নয়নে আসমা আক্তার ও নির্যাতন অতিক্রম করে নতুন উদ্যোগে এগিয়ে চলা সুফিয়া বেগমকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জয়িতাদেরকে উত্তরীয়, সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হয়।
এছাড়াও ডামুড্যায় পাঁচজন, নড়িয়ায় পাঁচজন, ভেদরগঞ্জে পাঁচজন, গোসাইরহাটে পাঁচজন, শরীয়তপুর সদরে তিনজন ও জাজিরায় তিনজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।
জেবি