দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অনশন করে বিয়ের দাবি আদায়ে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়িতেই বিষপানে আত্মহত্যা করেছে এক যুবক।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার দুলু (১৮) নামে ঐ যুবকের মৃত্যু হয়। এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলা সিংমারী ইউনিয়নের উত্তর-ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায় প্রেমিকার বাড়িতে অনশন শেষে বিষপান করেন তিনি।
দুলু সিংমারী ইউনিয়নের উত্তর-ধুবনী গ্রামের আব্দুলের ছেলে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, প্রতিবেশী এক মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে প্রেমিক দুলুর। তাদের প্রেমের বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয়। এ সম্পর্ক মেনে নিতে পারেনি প্রেমিকার পরিবার। তাই প্রেমিকাকে গোপন করে রাখে। এদিকে শুক্রবার রাতে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন শুরু করেন দুলু। অনশনে প্রেমিক দুলু ঘোষণা দেন বিয়ে না দিলে বিষপানে আত্মহত্যা করবেন। কিন্তু অনশনে তার দাবি পূরণ না হওয়ায় ক্ষোভে আর দুঃখে প্রকাশ্যে বিষপান করেন তিনি।
প্রথমে প্রেমিকার পরিবার এটা সাজানো নাটক ভেবে তাকে হাসপাতালে নিতে বিলম্ব করে। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় দুলুর মৃত্যু হয়।
জেবি