• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

রপ্তানি বন্ধের খবরে ময়মনসিংহে পেঁয়াজের বাজারে হরিলুট

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
  ০৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

রপ্তানি বন্ধের খবরে ময়মনসিংহে পেঁয়াজের বাজারে হরিলুট শুরু হয়েছে। এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি অন্তত ৭০ থেকে ৮০ টাকা। কোনো ব্যবসায়ী ১৬০ টাকা, কোনো ব্যবসায়ী ১৭০ টাকা, কোনো ব্যবসায়ী ১৮০ টাকা আবার কোনো ব্যবসায়ী ১৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন। দেখার যেন কেউ নেই।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর প্রধান কাঁচাবাজার মেছুয়া বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ওই বাজারের পেঁয়াজ বিক্রেতা আব্দুস সালাম বলেন, হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে চাহিদা অনেক বেড়েছে। তাই কিছুটা বেশি দামেই পেঁয়াজ বিক্রি করছি। তিনি বলেন, দেশি পেঁয়াজ ১৯০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৮০ টাকা, চায়না রসুন ২০০ টাকা, আদা ১৮০ টাকা কেজি বিক্রি করছি।

প্রাঞ্জিত সরকার পেশায় ব্যবসায়ী। এসেছেন বাজার করতে। তিনি বলেন, গত সপ্তাহে ৯০ টাকা কেজি দামে পেঁয়াজ কিনেছি। আজ বাজারে এসে দেখি পেঁয়াজ ১৮০ টাকা কেজি। মনে হচ্ছে, বাজারে যেন হরিলুট শুরু হয়েছে। দেখার যেন কেউ নেই।

নগরীর কাঠগোলা থেকে বাজার করতে এসেছেন রুমানা আক্তার। তার স্বামী রফিকুল ইসলাম বেসরকারি চাকরি করেন। তিনি বলেন, কাঁচাবাজার ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য এক মাসের একসঙ্গে ক্রয় করি। বাজারে এসে শুনি পেঁয়াজের দাম কেজিতে ৭০ থেকে ৮০ টাকা বেড়েছে। কেন দাম বেড়েছে জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ। তাই দাম বেড়েছে। আমি এমনিতে একসঙ্গে পাঁচ কেজি করে পেঁয়াজ কিনি। দাম বাড়ার খবর তো আমার জানা ছিল না। এখন দুই কেজি কিনব ভাবছি। স্বামী যতো টাকা বেতন পায়, তাতে টেনেটুনে সংসার চলে। বাজার করতে আসলে দাম শুনে নিরবে কান্না আসে। আমাদের মতো মানুষের কথা চিন্তা করার লোক এই দেশে নেই।

মেসার্স হৃদয় ট্রেডার্সের ডিম বিক্রেতা সাকিব হাসান বলেন, দেশি মুরগির ডিম হালিতে ১০ টাকা করে বেড়েছে। তিনি বলেন, দেশি মুরগির ডিম ৮০ টাকা হালি ও হাঁসের ডিম ১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ওই বাজারের নুরানী তালুকদার বলেন, টিভিতে গতকাল রাতে খবর দেখলাম ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ। সকালে বাজারে এসে দেখি পেঁয়াজের দাম কেজি ৭০ থেকে ৮০ টাকা করে বেড়ে গেছে।

মুরগি বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে ১৫ টাকা বেড়ে ১৯০ টাকা, সোনালি মুরগি কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়ে ৩০০ টাকা। দেশি মুরগি ৫০ টাকা বেড়ে ৫০০ টাকা, সাদা কক ২০ টাকা বেড়ে ২৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা আশরাফ খান বাহাদুর বলেন, আমি সবসময় ৫ কেজি করে পেঁয়াজ কিনতাম। দাম বাড়ায় দুই কেজি ১৭০ টাকা কেজি দামে কিনেছি। যারা বাজার দেখবে তারাতো বসে আছে। আমরা সাধারণ জনগণ কি বলব।

আরও পড়ুন

শেরপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে কীর্তিময়ী ৭ নারীকে সম্মাননা

একই বাজারের সবজি বিক্রেতা জসিম মিয়া বলেন, গত দুই দিনের বৃষ্টিতে সবজির ক্ষতি হয়েছে এবং আমদানি কম। তাই সব প্রকার সবজিতে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

ময়মনসিংহ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক বলেন, হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। বেশ কয়েকজন ব্যবসায়িকে জরিমানাও করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

জেবি

  • পেঁয়াজ
  • রপ্তানি
  • ময়মনসিংহ
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।