দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৭ কীর্তিময়ী নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগের আয়োজনে শহরের পৌর মুক্ত মঞ্চে জেলায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৭ নারীকে এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন অনুপ্রেরণাদায়ী আদর্শ নারী এডিশনাল ডিআইজি ফাতেমা ইয়াসমিন, সংগঠক ও শিক্ষাবিদ শাহী উম্মুল বানীন, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তৃপ্তি কর, নারীর ক্ষমতায়নে অবদান রাখায় শামীম আরা শামীমা, তৃণমূলের সংগ্রামী অনুপ্রেরণাদায়ী কৃষাণী আসমা আক্তার চান ভানু এবং মুক্তিযুদ্ধে অবদান রাখায় বীরঙ্গনা নারী মুক্তিযোদ্ধা হাফিজা বেওয়া।
এসব কীর্তিময়ী নারীদের সম্মাননা ক্রেস্টের পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।
জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় অন্যান্য অতিথিরা ছিলেন শিক্ষাবিদ ডক্টর সুধাময় দাস, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, নারী ও শিশু ট্রাইব্যুনাল স্পেশাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পি পি) অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল।
জেবি