দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর সদর উপজেলার আমতলী এলাকায় শনিবার (৯ ডিসেম্বর) সকালে ৩ টি মিনিট্রাকে ১৩০ বস্তা ভারতীয় চিনি পাচার করে আনার সময় স্থানীয় জনতা ট্রাকগুলো আটক করে পুলিশে খবর দিলে এক ভুয়া সাংবাদিকসহ ৩ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন ব্যবসায়ী মানিক (৩০), ট্রাকচালক (অজ্ঞাত) ও ভুয়া সাংবাদিক সিয়াম (২২)।
তবে চিনির মালিকের দাবি ওই ভুয়া সাংবাদিক সিয়াম রাস্তায় গাছ ফেলে ট্রাকগুলো আটকিয়ে কয়েক বস্তা চিনি নিয়ে যায় এবং তাদের কাছে ১৪ হাজার টাকা হাতিয়ে নেয়।
এ সময় স্থানীয় জনতা টের পেয়ে ওই ভুয়া সাংবাদিকসহ ৩ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর সদর থানার ওসি বশিরুল ইসলাম বাদল বলেন, ৩ জনকে আটক করা হয়েছে। তবে যাচাই-বাছাই করা হচ্ছে চিনিগুলো কোথায় থেকে আনা হয়েছিল এবং এগুলো কোথায় নেওয়া হচ্ছিল। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ট্রাকসহ চিনি থানায় আটক আছে। আটক ব্যবসায়ী জানান আটককৃত চিনির বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
এম