দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উচ্চ আদালতের আপিলেট ট্রাইব্যুানাল থেকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রার্থিতা ফেরত পেলেন শেরপুর-১ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াছ উদ্দিন। অর্থ ঋণ সংক্রান্ত অভিযোগে রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন, উচ্চ আদালত জাতীয় পার্টি মনোনীত ইলিয়াছের প্রার্থিতা বাতিল করেন। ওই বাতিলের আদেশকে আপিলেট ট্রাইব্যুানালে চ্যালেঞ্জ করলে প্রার্থিতা ফেরত পান ইলিয়াছ উদ্দিন। এই তথ্য নিশ্চিত করেছেন শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিন নিজে।
এছাড়া দলীয়ভাবে সন্ধ্যা থেকে শহরে মাইকিং করে তার প্রার্থিতা ফিরে পাওয়ার প্রচারণা করা হচ্ছে।
এদিকে জাতীয় পার্টির দ্বিতীয় মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক মনি লাঙল প্রতীক নিয়ে গণসংযোগে মাঠে আছেন। ইতোমধ্যে তার ছবি ও লাঙ্গল প্রতীক দিয়ে পোস্টার ছাপিয়ে শহরের বিভিন্ন স্থানে টাঙ্গিয়েও দেওয়া হয়েছে।
এদিকে আদালতের নির্দেশনা কার্যকরি হলেই এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হবেন ইলিয়াছ। আর বাতিল হবেন মনি। ফলে ইন হবেন ইলিয়াছ আর আউট হবেন মনি।
অপর দিকে আপিলেট ডিবিশন থেকে মনোনয়ন ফেরত পেলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রাজা।
আজ দুপুরে উচ্চ আদালতের আপিলেট ডিভিশন থেকে প্রার্থিতা ফেরত পান সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাজা।
শতকরা এক শতাংশ সমর্থিত ভোটার স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় সব স্থান থেকে মনোনয়ন বাতিল হলে আজ তিনি মনোনয়নের বৈধতা পেলেন বলে জানিয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রাজা। নতুন সংযুক্ত দুই প্রার্থীই নির্বাচনে থাকাবেন বলে জানিয়েছেন।
জেবি