দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় ৩০০ সুন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার বড়তাকিয়া বিট এই কচ্ছপগুলো উদ্ধার করে। পরে স্থানীয় মহামায়া লেকে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
বিট কর্মকর্তা মো. মামুন জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু বস্তা দেখে সন্দেহ হয়। পরে স্থানীয়রা জানায়, কে বা কারা বস্তায় কচ্ছপগুলো ফেলে গেছে।
কচ্ছপগুলো উদ্ধার করে বিটে নিয়ে যাওয়া হয়। সেখানে বস্তা খুলে দেখা যায় ছোট-বড় ৩০০ কচ্ছপ রয়েছে। পরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাত ৯টার দিকে মহামায়া লেকে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। এই ঘটনায় কেউ আটক হয়নি।
জেবি