দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মহাদেবপুরে স্ত্রী লাইলী বেগমকে জবাই করে হত্যা মামলায় স্বামী আমজাদ হোসেনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ তাকে নওগাঁ শহর থেকে গ্রেপ্তার করে ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত আমজাদ হোসেন (৫০) জেলার মান্দা উপজেলার পার এনায়েতপুর গ্রামের মৃত ছমির উদ্দিন মন্ডলের ছেলে। হত্যাকান্ডের শিকার লাইলী বেগম (৪৫) মান্দা উপজেলার শিয়াটা গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মেসার্স উজ্জ্বল চাল কলের একটি ঘর থেকে লাইলী বেগমের মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী আমজাদ হোসেন পলাতক। এ ঘটনায় নিহতের ভাই আব্দুস সামাদ বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর থেকে পুলিশের একাধিক টিম আমজাদকে গ্রেপ্তারে অভিযানে নামে। পুলিশ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আমজাদ হোসেন নওগাঁ শহরের অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর হত্যাকান্ডে ব্যবহৃত বটি উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জের ধরে আমজাদ হোসেন রোবরার (৩ ডিসেম্বর) রাত ২টার দিকে চাতালের ঘরে ঘুমন্ত স্ত্রী লাইলীকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান বলে স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে তাকে নওগাঁ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠিয়েছেন।
উল্লেখ্য, লাইলী বেগম ও শামীম হোসেন দম্পতি দীর্ঘদিন ধরে হাট চকগৌরি এলাকায় আব্দুর রহমানের ভাড়া নেওয়া মেসার্স উজ্জ্বল চালকলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তারা চাতালে শ্রমিকদের জন্য তৈরি করা ঘরেই বসবাস করতেন। হত্যাকান্ডের আগের দিন শনিবার (২ ডিসেম্বর) রাতে খাবার শেষে লাইলী ও তার স্বামী আমজাদ একই ঘরে ঘুমিয়ে ছিলেন।