দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের শাহজাদপুরে মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় উপজেলা বিএনপির ১১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে কাভার্ডভ্যানের চালক মোখলেসুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। এই মামলায় বিএনপি কর্মী নবীর হোসেন ও মজনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় চালক বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় বিএনপি দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে গাজীপুর থেকে একটি কাভার্ডভ্যান বয়লার মুরগির বাচ্চা নিয়ে পাবনার ফরিদপুরে যাচ্ছিল। ভ্যানটি ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে এর গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তারা ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে পিকআপ ভ্যানে থাকা সাত হাজার ৫০০টি মুরগির বাচ্চা মারা যায়। দুর্বৃত্তদের হামলায় ভ্যানের চালক মোখলেসুর রহমান আহত হন। এ ঘটনায় চালক বাদী হয়ে থানায় মামলা করেছেন।
জেবি