• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর

১৫ বছরে এমপি শেখ আফিলের বার্ষিক আয় বেড়েছে ১০৯ গুণ

ইন্দ্রজিৎ রায়, যশোর ব্যুরো
  ০৭ ডিসেম্বর ২০২৩, ২০:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

১৫ বছরের ব্যবধানে যশোর-১ (শার্শা) আসনের বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের বার্ষিক আয় বেড়েছে ১০৯ গুণ। একইসঙ্গে বেড়েছে সম্পদের পরিমাণ। তার স্ত্রীর সম্পদও বেড়েছে। শেখ আফিলের চেয়ে তার স্ত্রীর কাছে নগদ টাকা বেশি আছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১৫ বছর আগে আফিল দম্পতির নামে কোনো কৃষি জমি না থাকলেও বর্তমানে ৬৭ একর কৃষি জমির মালিক তারা। তবে এই খাতে বর্তমানে তাদের কোনো আয় নেই।

২০০৮ ও ২০২৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামার তথ্য বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে।

পেশায় ব্যবসায়ী শেখ আফিল উদ্দিন এই আসনের টানা তিনবারের সংসদ সদস্য। দ্বাদশ সংসদ নির্বাচনে ফের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বক্তব্য জানতে বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি।

নির্বাচন কমিশনে দাখিল করা ২০০৮ ও ২০২৩ সালের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের বার্ষিক আয় বেড়েছে ১০৯ দশমিক ৪৩ গুণ। ২০০৮ সালে তার বার্ষিক আয় ছিল ছয় লাখ ৯৭ হাজার ৬৫০ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে দুই লাখ ৫৬ হাজার ৫০ টাকা ও চাকরি থেকে চার লাখ ৯২ হাজার টাকা। ১৫ বছরের ব্যবধানে বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৯৪৮ টাকা। বর্তমানে তার নামে ৩৩ একর কৃষি জমি থাকলেও আয় দেখাননি।

২০০৮ সালে শেখ আফিল উদ্দিনের মোট সম্পদ ছিল ২৩ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৩৮৬ টাকার। এর মধ্যে স্থাবর সম্পদ ছিল এক কোটি ৪১ লাখ ২৬ হাজার ২৮৪ টাকা ও অস্থাবর সম্পদ ছিল ২২ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ১০২ টাকা।

১৫ বছরে মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৪১ লাখ ৩৭৪ টাকা। এর মধ্যে অস্থাবর ২৬ কোটি ৭৭ লাখ পাঁচ হাজার ৭৭৯ টাকা ও স্থাবর সম্পদ এক কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৫৭৭ টাকা। ২০০৮ সালে শেখ আফিল উদ্দিনের নামে কোনো কৃষি জমি ছিল না। তবে ২০২৩ সালের হলফনামায় তিনি উল্লেখ করেছেন ৯৬ লাখ ৪৭ হাজার ৬০ টাকা মূল্যের ৩ হাজার ৫৩৮ দশমিক ৭৫ শতক কৃষি জমি রয়েছে তার। নগদ আছে ৭০ লাখ ৫৮ হাজার ৮২৮ টাকা। তবে তার স্ত্রীর কাছে নগদ আছে এক কোটি ৮১ লাখ ৪০ হাজার ৫১৭ টাকা।

আরও পড়ুন

শাহীন চাকলাদারকে আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি

শেখ আফিল উদ্দিনের স্ত্রীর বর্তমানে বার্ষিক আয় ১০ লাখ ৯০ হাজার। যা ১৫ বছর আগে ছিল ৪ লাখ ৮৯ হাজার টাকা। তার আয়ের উৎস ছিল চাকরি। ২০০৮ সালে শেখ আফিল উদ্দিনের স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ১৫ কোটি ২০ লাখ ৯১ হাজার ৫০০ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ছিল ৫৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার ও অস্থাবর সম্পদ ১৪ কোটি ৬৭ লাখ ৫২ হাজার টাকার। ১৫ বছরে তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ১১ লাখ এক হাজার ৮৬৩ টাকা।

এর মধ্যে অস্থাবর সম্পদ ১৬ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৪৯৩ টাকা ও স্থাবর সম্পদ ৬১ লাখ ৭৬ হাজার ৩৭০ টাকা। ১৫ বছর আগে তার কোনো কৃষি জমি না থাকলেও বর্তমান তিন হাজার ২৩৫ শতক জমির মালিক। যার মূল্য উল্লেখ করা হয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৩৭০ টাকা।

জেবি

  • শেখ আফিল
  • সারাদেশ
  • এমপি
  • যশোর
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।