দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে পুলিশসহ আহত হয়েছেন ২০ জন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উঠার সময় নান্দাইল মাজার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ তাদের বাধা দেয়।
একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় দুই পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন। পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
জেবি