দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় একটি জুতা তৈরির কারখানার স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর উনাইসার এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
বাসটির চালক মো. আনিস বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে জিহান ফুটওয়্যারের স্টাফ পরিবহনের বাসটি নিয়ে শ্রমিক আনতে উনাইসার এলাকায় যাই। সকালে শ্রমিকেরা আসবে তাই বাসে ঘুমিয়ে ছিলাম। এ সময় খেয়াল করি বাসে আগুন জ্বলছে। পরে কোনোরকম বাস থেকে বের হই। এ সময় দেখি একজন লোক দৌড়ে পালাচ্ছে।
জিহান ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা রনি বলেন, আমাদের স্টাফ বাসটি শ্রমিক আনতে যায়। সেখানে শ্রমিকের জন্য অপেক্ষারত অবস্থায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তাতে বাসটি পুড়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, স্টাফ বাসটি ভোরে শ্রমিক আনতে উনাইসার এলাকায় গিয়েছিল। তখন দুর্বৃত্তরা তাতে আগুন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কে বা কারা আগুন দিয়েছে জানি না। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
জেবি/এম