দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই। উল্টো আমরাই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করছি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, এখন আর বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব। তাই এ বিষয়ে নিরীক্ষা করার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনে এখনও সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সেনাবাহিনী মোতায়েন হলেও ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।
তিনি জানান, আসছে নির্বাচনে আমেরিকা, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২ জন পর্যবেক্ষক ও ৪৬ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষকের জন্য আবেদন করেছেন।
জেলা প্রসাশক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলার বিভিন্ন আইনশৃঙ্খরা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি