দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন কমিশনের নির্বাচনি অনুসন্ধান কমিটির সামনে স্বশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের লিখিত জবাব দিলেন শেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ মাহবুব আলী মুয়াদের কার্যালয়ে এ লিখিত জবাব দেন তিনি। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দাখিলের সময় দেওয়া হলেও একদিন আগেই তিনি জবাব দেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ মাহবুব আলী মুয়াদ হুইপ আতিককে এ কারণ দর্শানোর নোটিশ দেন।
নোটিশে আগামী ৭ ডিসেম্বর সকাল ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি কার্যালয়ে প্রার্থীকে স্বশরীরে অথবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়। নোটিশে প্রার্থী আতিকের বিরুদ্ধে তিনটি অভিযোগ উপস্থাপন করা হয়েছে।
এর মধ্যে ২৮ নভেম্বর শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করে গণসংবর্ধনায় যোগদান, ২৯ নভেম্বর এবং ১, ২, ৩ ও ৪ ডিসেম্বর বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণা করার অভিযোগ রয়েছে।
বুধবার দুপুরে লিখিত জবাব দাখিল করে বের হওয়ার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিউর রহমান আতিক বলেন, আমার বিরুদ্ধে প্রতিহিংসামূলক অভিযোগ করা হয়েছে। আমি এর জবাব দিয়েছি। আমি আসলে আচরণবিধি লঙ্ঘন করিনি।
জেবি