• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • শেরপুর

শেরপুরে ৭ ডিসেম্বরের ঐতিহাসিক স্থানটিতে নির্মাণ করা হয়নি স্মৃতিফলক

রফিক মজিদ, শেরপুর
  ০৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: ফাইল ছবি
ছবি: ফাইল ছবি

আজ ৭ ডিসেম্বর শেরপুর মুক্তদিবস। মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ নেতৃত্বে পাকাহানারদের দখল থেকে শেরপুর জেলা মুক্ত হয় ১৯৭১ সালের এ দিনে। গৌরবগাঁথা সে দিনটির কথা শেরপুরবাসীর স্মৃতিতে আজও স্মরণীয় হয়ে আছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সেইদিন একদিকে বিজয়ের অনাবিল আনন্দ, অপরদিকে স্বজনহারাদের আহাজারি। এর মাঝে শেরপুর টাউনের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে হেলিকপ্টারে অবতরণ করেছিলেন ভারতীয় মিত্রবাহিনীর সর্বাধিনায়ক জগজিৎ সিং অরোরা। মুক্ত শেরপুরবাসী তাকে স্বাগত জানায়। মিত্রবাহিনীয় উপস্থিতিতে সেদিন পৌর পার্ক মাঠে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।

এ সময় ‘জয়বাংলা’ স্লোগানে উপস্থিত জনতা চারদিক মুখরিত করে তোলে। এখানে দাঁড়িয়েই তিনি বিবিসি, ভয়েস অব আমেরিকা, মস্কো, আকাশবাণীসহ বিভিন্ন বেতার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী ৭ দিনের মধ্যে ঢাকা মুক্ত করার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তাই মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি শেরপুর জেলার আপামর জসসাধারণের কাছে অত্যন্ত অবিস্মরণীয় দিন।

মুক্তিযুদ্ধে শেরপুর ছিল ১১ নম্বর সেক্টরের অধীনে। স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ ৯ মাস জেলার বর্তমান পাঁচটি উপজেলার ৩০-৪০টি এলাকায় ছোট-বড় যুদ্ধ হয়েছে। এ সমস্ত যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে জীবন দিয়েছেন ৮৪ জন বীর সন্তান। পাক হানাদারদের নির্মমতার শিকার হয়ে শহীদ হয়েছেন অসংখ্যা নিরীহ মানুষ।

একাত্তরের ২৫ জুলাই নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে হত্যাযজ্ঞ চালানো হয়। নিহত হন ১৮৭ জন নারী-পুরুষ শিশুসহ নিরীহ গ্রামবাসী। মুক্তিযুদ্ধের ইতিহাসে সোহাগপুর গ্রামটির নাম পাল্টে হয়ে যায় বিধবাপল্লী (যার নতুন নামকরণ করা হয়েছে বীরকন্যাপল্লী)।

শ্রীবরদীর জগৎপুর গ্রামে পাকবাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় নারকীয় তাণ্ডব চালিয়ে হত্যা করে ৬১ জন নিরীহ গ্রামবাসীকে। ২৪ নভেম্বর সদর উপজেলার সূর্য্যদী গ্রামে গণহত্যা ও প্রতিরোধ যুদ্ধে এক মুক্তিযোদ্ধাসহ শহীদ হন ৬৯ জন।

স্বাধীনতা যুদ্ধে অনন্য অবদানের জন্য এ জেলার একজন বীর বীরবিক্রম, দুজন বীর প্রতীক উপাধি পেয়েছেন। এরা হলেন শহীদ শাহ মুতাসীম বিল্লাহ খুররম বীর বিক্রম, কমান্ডার জহুরুল হক মুন্সি বীর প্রতীক বার ও ডা. মাহমুদুর রহমান বীর প্রতীক। এ তিন বীর সন্তানই শ্রীবরদী উপজেলার বাসিন্দা।

স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের সঙ্গে কথা বলে জানা যায়, জামায়াত নেতা কামারুজ্জামান শেরপুর অঞ্চলে গণহত্যার নেতৃত্ব দিয়েছেন। তিনি তখন ইসলামী ছাত্র সংঘের নেতা ছিলেন। কামারুজ্জামানের সহযোগী হিসেবে তৎকালীন ছাত্রনেতা কামরান, নাসির, কামাল, গণহত্যায় অংশ নিয়েছেন।

তৎকালীন মুসলিম লীগ নেতা ডা. সামেদুল হক, তজম্মল চৌধুরী শান্তি কমিটির নেতা ছিলেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৫ সালের এপ্রিল মাসে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর হয়।

আরও পড়ুন

বৃষ্টিতে ভেসে গেল ঢাকা টেস্টের দ্বিতীয় দিন

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ও জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান বলেন, দেরিতে হলেও দেশে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হয়েছে এবং চলছে। এ বিচার আমাদের বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করছে। তরুণপ্রজন্ম যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জেগে উঠেছে। এটা আমাদের বেশ আশান্বিত করেছে যে বাঙালি মাথা নোয়াবার নয়।

ইতোমধ্যে আমাদের এলাকার আলবদর কমান্ডার কামারুজ্জামানের ফাঁসি হয়েছে। দেশের আরও কয়েক যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হয়েছে। অনেকের ফাঁসির দণ্ড হয়েছে। আমরা অন্যান্য যুদ্ধপরাধীদের ফাঁসি কার্যকর দেখে মরতে চাই। সেইসঙ্গে তিনি শেরপুরে স্মৃতিময় ঐতিহাসিক পৌর পার্কের স্থানটিতে একটি স্মৃতিফলক নির্মাণ করার দাবি জানান। কারণ ৫২ বছরেও ওই ঐতিহাসিক স্থানে কোনো স্মৃতিফলক বা ঘটনার বিবরণসহ কোনো স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি।

জেবি

  • শেরপুর
  • গণহত্যা
  • সারাদেশ
  • স্মৃতিফলক
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।