দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর বদলগাছী উপজেলায় নেশাগ্রস্ত বড় ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দড়িয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের দড়িয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে হেলাল ওরফে সাজু (২৭) বাড়ির খলিয়ানে খড়ের পালা দিচ্ছিলেন। এ সময় নেশাগ্রস্ত বড় ভাই রাজু মোটরসাইকেল কেনার জন্য টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পরেন ছোট ভাই সাজুর সঙ্গে। এ সময় ছোট ভাই সাজু খড়ের পালার ওপরে আর বড় ভাই রাজু নিচে ছিলেন।
তর্কবিতর্কের একপর্যায়ে রাজু উত্তেজিত হয়ে ইটের টুকরো ছুরে মারে খরের পালার উপরে থাকা ছোট ভাই সাজুকে। ইটের আঘাতে সাজু পালার উপরই জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে সাজুর আরেক ভাই মিলন ও মামাতো ভাই রিপন বলেন, রাজু নেশাখোর। টাকা- পয়সার জের ধরে তাকে ইট নিক্ষেপ করে মেরেছে। তারা অনুমান করছেন আঘাতটি অণ্ডকোষে লেগেছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বলেন, আমি ঘটনাস্থল আছি। এ বিষয়ে পরে জানাবো।
জেবি