দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রাণ আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাপাসিয়া-চাঁদপুর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের বড়পুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বড়পুশিয়া এলাকায় হঠাৎ ৬-৭ জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রাজনৈতিক ফায়দা লুটতেই এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
জেবি