দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে নাটোরের সিংড়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিএনপি নেতা দাউদার মাহমুদের নেতৃত্বে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জামতলি এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
মিছিলটি নাটোর-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে ফিরে যায়। তবে অবরোধের ডাক দিলেও জেলায় জামায়াতের কোনো কর্মসূচি পালন করতে দলের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।
উপজেলা বিএনপির আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, বিএনপির এক দফা দাবি আদায়ে আন্দোলন চলবে। যতোক্ষণ দাবি আদায় না হবে ততোক্ষণ বিএনপি মাঠে থাকবে। কোনোভাবেই আমরা মাঠ ছেড়ে ফিরে যাব না।
জেবি