দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় লিখিত ব্যাখা চেয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মো. আহসান হাবিব স্বাক্ষরিত কারণ দর্শনোর নোটিশ থেকে এ তথ্য জানা যায়।
আগামী ১০ ডিসেম্বর দুপুরে পত্নীতলা উপজেলায় সিনিয়র সহকারী জজ আদালতের অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
নোটিশে বলা হয়, গত ৩০ নভেম্বর ও বিভিন্ন সময়ে ধামইরহাট উপজেলা চত্বর ও পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকারের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুনসহ মোটরসাইকেল শোভাযাত্রা করে। এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
অপরদিকে গত ৩ ডিসেম্বর ধামইরহাট উপজেলা চত্বর ও পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডসহ বিভিন্ন রঙিন পোস্টার লাগিয়ে নির্বাচনি প্রচার শুরু করে। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এতে জনগণের চলাচলের চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার বলেন, এমন কোনো চিঠি আমি পাইনি। তবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ আমি এখন পর্যন্ত করিনি।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনিও বলেন, এ বিষয়ে আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করা হচ্ছে। তবে আমি এখন পর্যন্ত কোনো নোটিশ পাইনি।
জেবি