দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দিকে আশুগঞ্জ রেলস্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ স্টেশনের কাছাকাছি পৌঁছলে এক অজ্ঞাতনামা যুবক ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। পরে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গার প্রিন্ট নিতে বলা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন জানিয়েছেন, অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্ত না হলে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
জেবি