দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফের এক কর্মীকে মারধরের ঘটনায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনকে আটক করেছে পুলিশ।
মারধরের শিকার সুমন জানান, তিনি কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের পক্ষে কাজ করায় সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুমারখালী থানার গেটের সামনে নৌকার সমর্থক সফির নেতৃত্বে সোহেল, রফিক, কাউন্সিলরের ভাই শফি, ছরোয়ার, মেজর, শাহিনসহ বেশ কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করে।
এই মারধরের ঘটনায় সোমবার রাতেই শাহিনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মারধরের শিকার হওয়া সুমন কুমারখালী থানায় একটি মামলা করেছেন।
সুমন কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি গ্রামের মৃত আকবর বিশ্বাসের ছেলে।
এ বিষয়ে সাবেক এমপি আব্দুর রউফ বলেন, কুমারখালী ও খোকসায় কিছু সন্ত্রাসী আছে তারা ভোটের পরিবেশ নষ্ট করছে। এদের গ্রেপ্তার করা না হলে বিশৃঙ্খলা হবে আগামী নির্বাচনে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, আজিজুর রহমান সুমন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন থানায়। এ মামলায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি আব্দুর রউফ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছিলেন। যাচাই-বাচায়ে ঋণ খেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল হয়।
জেবি