দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ফেনীতে অবিলম্বে সন্ত্রাস বন্ধ না করলে বিএনপি অধ্যুষিত রামপুর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেবে। পরে সন্ত্রাসীদের আটক করে পুলিশে সোপর্দ করা হবে। এছাড়া আমাদের কোনো উপায় নেই।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ফেনী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজাম উদ্দিন হাজারী বলেন, জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন জনপ্রতিনিধি হিসাবে আমারও আছে। বিএনপির সবাই খারাপ সেটা আমি মনে করি না। মুষ্টিমেয় বিএনপির নেতাকর্মী সন্ত্রাসী কর্মকাণ্ডে ফেনীর ১৭ লাখ মানুষকে অতিষ্ঠ করে ফেলছে। তাদের ছাড় দেওয়া হবে না।
সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় এ বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ। এতে দলের তৃণমূলের নেতাকর্মীরা বক্তব্য দেন ও মতবিনিময় করেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমন্বয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটি ঘোষণা করা হয়।
জেবি