দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড় সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই আব্দুল মমিনের (৬৫) কিল-ঘুষিতে বড় ভাই ইয়াকুব আলীর (৮৩) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী ওই এলাকার মৃত আফসার আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে ইয়াকুব আলীর সঙ্গে ছোট ভাই আব্দুল মমিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বৈঠকও হয় একাধিকবার। মঙ্গলবার সকালে আবারও বিরোধে জড়িয়ে পড়ে দুই ভাইসহ পরিবারের সদস্যরা। একপর্যায়ে ছোট ভাই আব্দুল মমিনের কিল-ঘুষিতে বড় ভাই ইয়াকুব আলী ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি