দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য আমাদের যা যা করা দরকার তা করব। এ নিয়ে নির্বাচনসংশ্লিষ্ট সব কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপির ডাকা অবরোধের কারণে ভোটে কোনো প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এসব করছে তাদের জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং এটা এলার্মিং পর্যায়ে যায়নি। সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়ি-ঘোড়া চলছে। সাধারণ মানুষ ব্যবসা-বাণিজ্য করছে। তাই ভোটের দিনও ভোটাররা ভয় পাবে না। তারা ভোটকেন্দ্রে যাবে এবং ভোট দেবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রধান, সহকারী সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচনসংশ্লিষ্ট সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেবি