দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সবুরা খাতুন (৪৫) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন।
সোমবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজু হুসাইন। খবর পেয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিহতের স্বজনরা ছুটে গেলে তারা এই অভিযোগ তোলেন।
জানা যায়, মৃত সবুরা তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর এলাকার কাশিম উদ্দিন ওরফে হুলুর স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ২২ বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দেবনগর ইউনিয়নের কামাতপাড়া এলাকার ফজলে করিমের মেয়ে সবুরা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে ভজনপুর ইউনিয়নের ভূতিপুকর এলাকার নসির উদ্দিনের ছেলে কাশিম উদ্দিন হুলু।
বর্তমানে তাদের সংসারে দুটি মেয়ে সন্তান রয়েছে। মাঝে মধ্যেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলতো। কয়েকবার শালিসও বৈঠক হয়।
গত রোববার ভাইয়ের বাড়িতে যাওয়ার আবদার করায় তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাশিম তাকে মারধর করে। রাগে ক্ষোভে বাড়িতে থাকা কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে সবুরা। পরে তাকে আবারও মারধর করার সময় তার অবস্থার অবনতি হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আনা হয়।
সবুরার ভাই খাদেমুল ইসলাম বলেন, কাশিম অকারণে আমার বোনকে মারধর করতো। সেদিন আমার বাড়িতে আসতে চাওয়ায় তাকে প্রচণ্ড মারপিট করে। রাগে ক্ষোভে আমার বোন আত্মহত্যার জন্য বিষপান করে। পরে তার শ্বশুরবাড়ির লোকজনেরা আমার বোনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তারা লাশ রেখে পালিয়ে যায় তারা। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
এদিকে মারপিটের বিষয়টি অস্বীকার করে কাশিম উদ্দিন বলেন, ভাইয়ের বাড়িতে যেতে নিষেধ করায় সে নিজেই বিষপান করেছে।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল করিম বলেন, সুরতহালে ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিষপানেই তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জেবি