দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম এ শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত আবুল হোসেন (৬৫) নওগাঁর পত্নীতলা উপজেলার বাসিন্দা। চলতি বছর এ নিয়ে রামেক হাসপাতালে ৩৮ জন ডেঙ্গুরোগী মারা গেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল এফ এম এ শামীম আহাম্মদ বলেন, আবুল হোসেনের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তিনি সাতদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে দুই ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার ডিসেম্বর সকালে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ২৫ জন। বর্তমানে হাসপাতালে ৫৯ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পাঁচ হাজার ২৫০ জন। এর মধ্যে পাঁচ হাজার ১৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জেবি