দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘নৌকার বিপক্ষে অবস্থান নিলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। পাবনা-৩ আসনে মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না’
এমন বক্তব্য দেওয়ায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজকে তলব করেছেন ।
পাবনা-৩ আসনের নির্বাচনি অনুসন্ধানী কমিটির সদস্য ও যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলাম সোমবার (৪ ডিসেম্বর) তলবের এ নোটিশ জারি করেন ।
এর আগে শনিবার (২ ডিসেম্বর) বিকেলে পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নৌকার প্রার্থী পাবনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মকবুল হোসেনের পক্ষে এক পথসভায় আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের হুমকি দেন দেন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির খান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমুর সঞ্চালনায় পথসভায় জেলা ছাত্রলীগের সভাপতি সবুজ আরও বলেন, ‘কোনো ছাত্রনেতা যদি নৌকার বিপক্ষে অবস্থান করে তাহলে আমরা তাকে ছাত্রলীগে থাকতে দেব না। শুধু ছাত্রলীগ কেন, ভবিষ্যতে যুবলীগ, আওয়ামী লীগ কোনো সংগঠনে আমরা জায়গা দেব না।’
পথসভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মোহাম্মদ কামাল জুয়েল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ওবায়দুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক রাজীব কুমার বিশ্বাস রাজু, এমপি পুত্র ইবনুল হাসান শাকিলসহ অন্যরা।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সবুজ সাংবাদিকদের বলেন, আদালত আমার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন। আমি আদালতে লিখিত জানাবো। তবে তিনি দাবি করেন, তার ওইদিনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন প্রতিপক্ষের লোকজন।
জেবি