দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শিশুকে (১০) বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার চার নম্বর ধুম ইউনিয়নের উত্তর মোবারকঘোনা এলাকায় এ বলাৎকারের ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৮)। তিনি মোবারকঘোনা এলাকার মৃত ইদ্রিসের ছেলে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে শিশুটি মাদরাসায় যাচ্ছিল। এ সময় শিশুটিকে একটি সেতুর নিচে নিয়ে বলাৎকার করেন নুরুল ইসলাম। পরে শিশুটি বাড়িতে এসে বলাৎকারের ঘটনাটি তার বাবাকে জানায়। বাবা একজনকে সঙ্গে নিয়ে নুরুল ইসলামকে আটক করে পুলিশ খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এসআই আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের বিষয়টি স্বীকার করেছেন নুরুল ইসলাম। আগামীকাল বুধবার (৬ ডিসেম্বর) শিশুটির মেডিকেল পরীক্ষা করানো হবে।
ধুম ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ঘটনা শোনার পর ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
জেবি