দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর সদর উপজেলার কাগদী এলাকায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে অগ্নিদগ্ধকারী রাসেল পাহাড়কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নিজ কার্যালয়ে পুলিশ সুপার মো. মাহবুবুল আলম সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলার ভেদরগঞ্জ বাজার থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। রাসেল পাহাড় উপজেলার কাগদী গ্রামের ইদ্রিস পাহাড়ের ছেলে।
পুলিশ সুপার জানান, রাসেল পাহাড় দীর্ঘদিন ধরে একই এলাকার দুই সন্তানের জননী এক গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৫ নভেম্বর রাত ৯টায় রাসেল পাহাড়সহ অজ্ঞাতনামা দুই ব্যক্তি ওই গৃহবধূকে বাড়ির পাশের বাঁশঝাড়ে হাত-পা বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ২৭ নভেম্বর পালং থানায় একটি মামলা হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে জেলার ভেদরগঞ্জ বাজার থেকে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
জেবি