দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের নিচের তলার পরিত্যক্ত স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীবরদী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. শফিকুর রহমান জানান, সকাল ১১টার দিকে হাসপাতালের নিচের তলার পরিত্যক্ত স্থানে একটি নবজাতকের লাশ দেখতে পায় হাসপাতালের আরএমও ডা. অমিও জ্যোতি। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
মো. শফিকুর রহমান আরও জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী বলেন, কে বা কারা রাতে এই নবজাতকের লাশ এখানে ফেলে গেছে।
জেবি