দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাট সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালক ও মোটরসাইকেলের অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের চিতলী বৈটপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শরণখোলা উপজেলার সোনাতলা এলাকার মান্নান জমাদ্দারের ছেলে মিজান জমাদ্দার (৩৫) ও একই এলাকার ফারুক খানের ছেলে মোটরসাইকেল চালক রাব্বি খান (২৫)। তবে আহতদের নাম জানা যায়নি।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, রোববার সকাল ১০টার দিকে খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের একটি বাস বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের চিতলী বৈটপুর এলাকায় এলে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। আহত হন আরও দুজন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি