দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে পর্নোগ্রাফিক ভিডিও সংরক্ষণ, অশ্লীল ছবি ও ভিডিও আদান-প্রদান করায় ১২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় চারটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও ডিভাইস জব্দ করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে মহানগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. আব্দুল বাছেদের ছেলে মো. হাসান আলী (২০), মো. দুদু খানের ছেলে মো. সবুজ মিয়া (২০), মো. এনামুল হকের ছেলে মো. সজল (২৩), মো. সফিকুল ইসলামের ছেলে মো. হোসেন আলী (২১), মো. আলম কাজির ছেলে মো. মনির হোসেন (২৩), মো. সিদ্দিকুর রজমানের ছেলে মো. জুয়েল মিয়া (২১), মো. নজরুল ইসলামের ছেলে মো. নাজিম উদ্দিন (২৪), মো. আব্দুল হালিমের ছেলে মো. রানা মিয়া (২১), আব্দুল বাছেদের ছেলে হুমায়ুন কবির (২৯), মজিবুর রহমানের ছেলে মো.আরিফুল ইসলাম (২০), মিনহাজ উদ্দিনের ছেলে মো. মাজহারুল ইসলাম (২০), মো. হাফিজুর রহসানের ছেলে মো. জাকারিয়া (২৫)। তারা প্রত্যেকেই টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ওসি মো. ফারুক হোসেন বলেন, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশি-বিদেশি নারী পুরুষের ফেইক আইডির মাধ্যমে নানা শ্রেণির মানুষকে একাধিক পর্নোগ্রাফি সাইটে আমন্ত্রণ জানিয়ে সেখানে তাদের দুর্বল মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করতো। পরবর্তীতে এসব ছবি ও ভিডিও দ্বারা তাদের ব্ল্যাকমেইল করে বড় অঙ্কের অর্থ আদায় করে নিতেন।
ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেবি