দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে স্যান্ডেলের ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট রেলস্টেশনের একটি বগিতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারীর নাম মোতাহারা বেগম। তিনি রাজশাহী গোদাগাড়ী উপজেলার সহরাগাছী গ্রামের রিপনের স্ত্রী।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গ্রেপ্তার ওই নারী রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।
দুপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সে মাদক পাচার করছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদের ভিত্তিতে ট্রেনের একটি বগিতে অভিযান চালালে সে পালানোর চেষ্টা করে।
পরে তাকে আটক করে র্যাব। এরপর তার পায়ের স্যান্ডেলের তলার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থান ১৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
জেবি