দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের আল জুবাইলে কেমিক্যাল ফ্যাক্টরির বয়লার বিস্ফোরণে এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল শিকদার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের জহিরুল হক শিকদারের ছেলে। প্রবাসে থাকা নিহত শ্রমিকের সহকর্মীরা শুক্রবারে তার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানায়।
এ ঘটনায় নিহতের পরিবারে চলছে মাতম। নিহত সোহেলের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।
পরিবারে সদস্যরা জানান, ২০২২ সালের জানুয়ারিতে পরিবারের সৌদি আরবের আল জুবাইলে গিয়েছিলেন সোহেল। সৌদি আরবে গিয়ে ফি ভিসায় চুক্তিভিত্তিকভাবে বিভিন্ন কোম্পানিতে কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে একটি ক্যামিকেল ফ্যাক্টরিতে ওয়েলডিংয়ের কাজ করছিলেন সোহেল। হঠাৎ ফ্যাক্টরির বয়লার বিকট শব্দ হয়ে বিস্ফোরণ হলে পুরো ফ্যাক্টরিতে আগুন ধরে যায়। এ সময় সোহেল অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এই বিস্ফোরণের ঘটনায় সোহেলসহ চারজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি ও আরেকজন ভারতীয় নাগরিক। শনিবার (২ ডিসেম্বর) সোহাগপুর গ্রামে নিহত সোহেলের বাড়িতে গিয়ে দেখা যায় সোহেলের মা ও স্ত্রীসহ পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবরে বিলাপ করছেন।
নিহত সোহেলের ভাই সবুজ শিকদার বলেন, আমার ভাই দুই বছর আগে প্রবাসে যান। প্রবাসে যাওয়ার পর থেকে ভালোই চলছিল। তার স্ত্রী ও দুই শিশু সন্তানও রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। এছাড়া পরিবারটিও এখন আর্থিক সংকটে পড়বে। আমার বড় ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।
জেবি