দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানিকগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে হরিরামপুর ঝিটকা বাজার এলাকায় উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধার নেতৃত্বে মিছিলটি বের করে নেতাকর্মীরা।
অপরদিকে শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার আন্দারমানিক এলাকায় মশাল মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান। এছাড়াও সরকার তড়িঘরি করে যে তামাশার নির্বাচন করতে চাচ্ছে তা কোনোদিনও হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
জেবি