দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ নির্বাচনি এলাকার প্রার্থীদের যাচাই বাছাইয়ে আটজন প্রার্থীর মধ্যে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাইয়ে এই আসনে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, এদের মধ্যে হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় জাসদের মো. ফুল মিয়া ও বাংলাদেশ জাতীয় পার্টির ওমর খৈয়ম নয়নের মনোনয়ন বাতিল এবং জাকের পার্টির মো. সাজ্জাদ হোসেন মিয়ার বিদ্যুত বিল বকেয়া থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
যাচাই বাছাইয়ের পর শেখ ফজলুল করিম সেলিম (আওয়ামী লীগ), মো. জামাল উদ্দিন শেখ (তৃণমূল বিএনপি), কাজী শাহীন (জাতীয় পার্টি), মো. আমিনুল হাসান শাহীন (স্বতন্ত্র) এবং মামুনুর রশীদের (মুক্তি জোট) মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।
জেবি