দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্বরে এ আলোচনা সভা হয়।
মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. কামাল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সরদার তৈয়াবুর রহমান, মোদাচ্ছের হোসেন ঠাকুর, মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সরদার বক্তব্য রাখেন।
এর আগে মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও হেমায়েত বাহিনী স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফেরদৌস ওয়াহিদসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলার ঘাঘর কান্দা গোডাউন রাজাকার ক্যাম্পে মুক্তিযোদ্ধারা হামলা চালিয়ে ক্যাম্পটি দখল করে নেয়। রাজাকার ক্যাম্পের সদস্যরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। এরই মধ্যে দিয়ে কোটালীপাড়া উপজেলা হানাদার মুক্ত হয়।
জেবি