দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের হরিরামপুরে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে তাসমিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক এলাকায় অবস্থিত গৃহবধূর স্বামীর বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
তাসমিয়া আন্ধারমানিক গ্রামের হারুনের ছেলে সৌদি আরব প্রবাসী আকাশের স্ত্রী। তাসমিয়া রাজবাড়ী সদর উপজেলার গোলানন্দ মোড় এলাকার কুদ্দুসের মেয়ে। তাসমিয়া ১৮ মাস বয়সী আরাফাত নামের এক সন্তানের জননী।
তাসমিয়ার দেবর মিলন জানান, তার মা তার দেড় বছর বয়সী ভাতিজা আরাফাতকে নিয়ে এক আত্মীয়র বাড়িতে যান। তিনি আর তার বাবা লেছড়াগঞ্জ বাজারে মুদি দোকান করছিলেন। খবর পান তার ভাবি ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। তিনি আসতে আসতে তার মা ও প্রতিবেশিরা হাসপাতালে নিয়ে গেছেন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী খন্দকার সাইফুল জানান, তাসমিয়া খুবই ভদ্র ও নামাজী ছিল। কেন এমন ঘটনা ঘটালো। কোনোদিন পারিবারিক কলহ বা ঝগড়াও শুনেননি বলেও জানান তিনি।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে তাসমিয়া। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
এম