দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের হরিরামপুরে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে হরিরামপুর থানা পুলিশ। গত কয়েক মাসে থানায় হওয়া জিডির সূত্র ধরে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে মালিকদের নিকট ফোনগুলো হস্তান্তর করেন হরিরামপুর থানা পুলিশ।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, বিভিন্ন সময়ে করা জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে হরিরামপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজবাড়ী ও ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রকৃত মালিকদের নিকট ফোনগুলো হস্তান্তর করা হয়।
এদিকে, থানায় জিডি করে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা। তারা পুলিশের আন্তরিকতা ও এমন কাজকে সাধুবাদ জানান।
আরএ