দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
বড় নৌকা প্রতিযোগিতায় পুরুষ-নারী দল পৃথকভাবে অংশ নিয়েছেন। বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ নগদ অর্থ এবং পুরস্কার প্রদান করেন।
এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, ডিজিএফআই রাঙামাটি অঞ্চলের অধিনায়ক কর্নেল মো. আনোয়ারুল ইসলাম, বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান এবং রাঙামাটি রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লে.কর্নেল এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী এই খেলা দেখতে এ সময় কাপ্তাই হ্রদের তীরে ভিড় করে হাজারো পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ। অনেকেই নৌকা নিয়ে হাজির হন নৌকাবাইচ দেখতে। শুধুমাত্র শহর থেকেই নয়; দূরের পাহাড়ি গ্রাম থেকেও পাহাড়ি নারী-পুরুষরা নৌকাবাইচ দেখতে ভিড় করেন শহীদ মিনারের নিচে হ্রদের জলে। তাদের উল্লাসে এই সময় প্রতিযোগিরা বৈঠার তালে তালে এগিয়ে যান। গ্রাম- বাংলার এই ঐতিহ্যবাহী খেলায় মুগ্ধতা প্রকাশ পায় তাদের চোখে-মুখে।
জেবি