দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই বাছাইয়ে ছয়জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. কামির মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ আসনে বর্তমানে পাঁচজন প্রার্থী আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
শনিবার (২ নভেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাইয়ের সময় কমিশন নির্ধারিত ১ শতাংশ ভোটারের মধ্যে একজন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
তিনি আরও জানান, আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে ওই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
উল্লেখ্য, মুকসুদপুর উপজেলা চেয়াম্যান মো. কাবির মিয়া সম্প্রতি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেন।
জেবি